দ্বিতীয় বহরও পৌঁছেছে পাকিস্তানে, প্রস্তুত হচ্ছে টাইগার শিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

দ্বিতীয় বহরও পৌঁছেছে পাকিস্তানে, প্রস্তুত হচ্ছে টাইগার শিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার টাইগারদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ—পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টানা ম্যাচের ক্লান্তি নিয়েও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। লড়াইয়ের মঞ্চ এবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতা বিবেচনায় দলকে দুই ধাপে পাকিস্তানে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বহরটি আগেই পৌঁছেছে, এবার সোমবার সকালে পৌঁছেছে দ্বিতীয় বহরের ক্রিকেটাররা। এই বহরে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান। এর আগে প্রথম বহরে পাকিস্তানে পা রাখেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। সঙ্গী ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল এবং কয়েকজন সাপোর্ট স্টাফ। বিসিবি এবার

কাউকে জোর করেনি পাকিস্তান সফরে যেতে। ফলে ব্যক্তিগত ও পেশাগত কারণে এই সফরে নেই তরুণ পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। দ্বিতীয় বহরও পৌঁছেছে পাকিস্তানে, প্রস্তুত হচ্ছে টাইগার শিবির তবে সুখবর হলো, নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএলে খেলার সুবাদে আগেই পাকিস্তানে অবস্থান করছেন তিনি। তাঁর সঙ্গেই আছেন আরেক বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন, যিনি সম্প্রতি লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছেন। সিরিজের আগে একটি ধাক্কাও খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান ছিটকে গেছেন এই সফর থেকে। তার জায়গায় খালেদ আহমেদ সরাসরি পাকিস্তানে উড়াল দিয়েছেন, যদিও মূলত লাল বলের

বোলার হিসেবে পরিচিত এই ডানহাতি পেসার। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ১ম টি-টোয়েন্টি: ২৮ মে ২য় টি-টোয়েন্টি: ৩০ মে ৩য় টি-টোয়েন্টি: ১ জুন এবারের পাকিস্তান সফর টাইগারদের জন্য শুধুই আরেকটি সিরিজ নয়, বরং সমালোচনার জবাব দেওয়ার একটি বড় সুযোগ। দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার পালা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু