‘দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আস্তানায় সি চিন পিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

‘দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আস্তানায় সি চিন পিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
কাজাখস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের আমন্ত্রণে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে গত সোমবার স্থানীয় সময় দুপুরে এক বিশেষ বিমানে আস্তানায় পৌঁছান। সি চিন পিংকে বহনকারী বিশেষ বিমানটি কাজাখস্তানের আকাশসীমায় প্রবেশের পর, দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান তাঁকে এসকর্ট করে নিয়ে যায়। সি চিন পিং আস্তানার নুরসুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে, প্রেসিডেন্ট টোকায়েভ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাঁর সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক দাদেবাই, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নুর্তলেভ, প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কাজিখান এবং আস্তানার মেয়র কাসেমবেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে কাজাখ তরুণীরা প্রেসিডেন্ট সি চিন পিংকে ফুল দিয়ে বরণ করে নেন। নীল কার্পেটের দুই পাশে গার্ড

অব অনার সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং কাজাখ শিশুরা চীন ও কাজাখস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে সি চিন পিংয়ের সফরকে উষ্ণ অভ্যর্থনা জানায়। প্রেসিডেন্ট টোকায়েভকে সঙ্গে নিয়ে সি চিন পিং গার্ড অব অনার পরিদর্শন করেন। এ সময় চীন ও কাজাখস্তানের জাতীয় পতাকা বহনকারী একটি হেলিকপ্টার বিমানবন্দরের ওপর দিয়ে উড়ে যায়। পরে, বিমানবন্দরের ভিআইপি ভবনে দুই রাষ্ট্রপ্রধান কাজাখ শিশুদের শৈল্পিক পরিবেশনা উপভোগ করেন। সূত্র: জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা পহেলা বৈশাখে দেশবাসীকে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সফটওয়্যার কারসাজিতে লোপাট ২ কোটি টাকা আইনশৃঙ্খলার চরম অবনতি: হুন্ডি, অস্ত্র চোরাচালান, মানবপাচার বেড়েছে দেশে অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা