দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ২৩ জন মিলে ধর্ষণ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ২৩ জন মিলে ধর্ষণ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে সাত দিন ধরে আটকে রেখে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মাদক খাইয়ে ২৩ জন যুবক ওই ছাত্রীকে ধর্ষণ।অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ছ’জনকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ঘটনাটি ঘটেছে। ২৯ মার্চ এক বন্ধুর সঙ্গে বারাণসীর পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে গিয়েছিলেন নির্যাতিতা তরুণী। তার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। ৪ এপ্রিল তরুণীর খোঁজ মেলে। এর পর ৬ এপ্রিল থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। নিয়মিত দৌড় অনুশীলনের জন্য ইউপি কলেজে যেতেন তিনি।

গোপন জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন, ২৯ মার্চ এক বন্ধু তাঁকে একটি হুক্কা বারে নিয়ে যান। সেখানে আরও কয়েক জন যুবক ছিলেন। অভিযোগ, কথা বলার সময় কোনও ভাবে তাঁর নরম পানীয়ে মাদক মিশিয়ে দেন যুবকদের এক জন। মাদকের প্রভাবে প্রায় অচেতন হয়ে পড়েন তরুণী। এর পর সাত দিন ধরে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁকে একে একে ধর্ষণ করেন অন্তত ২৩ জন যুবক। অভিযুক্তদের মধ্যে কয়েক জন তরুণীর পূর্বপরিচিত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ছিলেন তরুণীর সমাজমাধ্যমের বন্ধু ও সহপাঠীরাও। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে নেমে প্রাথমিক ভাবে ছ’জনকে আটক করেছে পুলিশ। হুক্কা বারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বরুণা এলাকার ডিসিপি চন্দ্রকান্ত মীনা বলেন, ‘‘তরুণী প্রথমে স্বেচ্ছায় তাঁর বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরাই তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ৪ এপ্রিল তাঁকে খুঁজে পাওয়া যায়। এর পর ৬ এপ্রিল লালপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা।’’ অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল