দেশের ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

দেশের ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
দেশের জার্সিতে সবশেষ গেল বছর ভারতের বিপক্ষে খেলেছিলেন সাকিব আল হাসান। সে সফরের মাঝপথেই জানিয়েছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা। এর মধ্যে ক্যারিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন, তবে বিরূপ পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। এরপর আর দেশেও ফেরা হয়নি সাকিবের। তাকে আর জাতীয় দলের অন্তর্ভুক্ত-ও করা হয়নি। এর মধ্যে বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন তিনি। অ্যাকশন শুধরে সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। যদিও এই টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। তাই সাকিবের পিএসএল মিশন শেষ হওয়ার পর এখন প্রশ্ন উঠছে, তাকে কী আর দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। সোমবার (২৬ মে)

এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।' ‘যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব’-যোগ করেন মিঠু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু