ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন মর্যাদার সাথে এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেছেন।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমানের এই সংকটময় মুহূর্তেও মস্কো তেহরানের অনুগত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।
ক্রেমলিন আরও উল্লেখ করেছে, ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি এই হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে ইরানের
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে একটি ‘নিষ্ঠুর ও ঘৃণ্য’ অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। পুতিনের এই বার্তা মূলত বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত ও দীর্ঘমেয়াদী বন্ধুত্বেরই প্রতিফলন। সূত্র: আলজাজিরা।