দুই বছর সাদা পোশাকে না খেলা ক্রিকেটারই হলেন টেস্ট অধিনায়ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫

দুই বছর সাদা পোশাকে না খেলা ক্রিকেটারই হলেন টেস্ট অধিনায়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ |
গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বড় রদবদলের ইঙ্গিত পাওয়া যায়। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অপরজনকে সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পরে ওয়ানডে অধিনায়ক শাই হোপকেই দেওয়া হয় টি-টোয়েন্টির বাড়তি দায়িত্ব। এবার টেস্টের জন্যও নতুন অধিনায়ক বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ সালের মার্চের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে মাঠে না নামা রস্টন চেজকে লাল বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তার ডেপুটি হিসেবে ঘোষণা করা হয়েছে স্পিনার জোমেল ওয়ারিকানের নাম। মূলত আগামী ২৫ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। সে লক্ষ্যেই তারা নেতৃত্বে বদল এনেছে। গত দুই বছর

সাদা পোশাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব না করলেও চেজের টেস্ট খেলার অভিজ্ঞতা একেবারে কম নয়। এখন পর্যন্ত তিনি ৪৯টি টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিসহ ২২৬৫ রান করেছেন। একইসঙ্গে ৮৫টি উইকেটও নিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। ছয় জনের তালিকা থেকে চেজকে অধিনায়ক করা হয়েছে জানিয়ে ক্রিকেট উইন্ডিজ বলেছে, ‘বিস্তারিত মূল্যায়ন প্রক্রিয়ায় নেতৃত্বের ধরন জানতে মনস্তাত্ত্বিক পরীক্ষা, আচরণ এবং ওই ভূমিকায় তিনি কতটুকু উপযুক্ত তা দেখা হয়েছে।’ চেজের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হওয়ার থাকা অন্য পাঁচ ক্রিকেটার হলেন- জন ক্যাম্পবেল, টেভিন ইমল্যাচ, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস ও ওয়ারিকান। এর আগে মার্চের শেষ নাগাদ উইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন ক্রেইগ ব্রাফেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না