দুই কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বাফুফে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫
     ১০:২৭ অপরাহ্ণ

দুই কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ | ১০:২৭ 237 ভিউ
বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা এবং নারী দলের কোচ পিটার বাটলারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (১৫ জানুয়ারি) এক অনলাইন সভায় তাদের দুজনকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাফুফের জরুরি কমিটি সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতি নিয়ে গঠিত। ওই সভায় উপস্থিত থাকা একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পিটার বাটলার ও হাভিয়ের কাবরেরা দুজন যথাক্রমে নারী ও পুরুষ ফুটবলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাটলার এক বছরের জন্য আর হাভিয়ের এশিয়ান কাপ বাছাই পর্যন্ত।’ ২০২৬ সালের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। আপাতত সে পর্যন্ত পুরুষ ফুটবল দলের ডাগআউটে দাঁড়াবেন কাবরেরা। আর পিটার বাটলারের

চুক্তি আগামী বছর মধ্য জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এরপর নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন বাফুফে কমিটি এখনো জাতীয় দল কমিটি প্রকাশ করতে পারেনি। তাই জাতীয় দল কমিটির সভা ছাড়াই জরুরি কমিটির সভায় কোচের বিষয়ে সিদ্ধান্ত এসেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এখন ইংল্যান্ডে অবস্থান করছেন। আকস্মিক জরুরি কমিটির সভায় নির্বাহী সদস্যরা খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন। ফেডারেশনের নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে ১৫ জনই নির্বাহী সদস্য। বড় একটি অংশকে বাইরে রেখে নারী ও পুরুষ ফুটবল কোচের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়ায় নির্বাহী কমিটির অনেক সদস্য খানিকটা নাখোশ

বলেও আভাস মিলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন! এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর