ত্বকের সমস্যা দূর করতে কমলার খোসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

ত্বকের সমস্যা দূর করতে কমলার খোসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কমলা ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকের হয়তো জানা নেই, কমলার মতো এর খোসাও ত্বকের জন্য সমান উপকারী । এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। শুধু মাত্র কমলার খোসা ব্যবহার করেই ত্বকের অনেক ধরনের সমস্যা এড়ানো যায়। কমলার খোসা যেসব উপায়ে ব্যবহার করা যায়- খোসার স্ক্রাব কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকনো করে নিন। তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে তৈরি করুন কমলালেবুর খোসার পাউডার। এই পাউডার এয়ার টাইট কৌটোতে ভরে রাখুন। টকদই বা মধুর সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপরে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। কমলালেবুর খোসার

গুঁড়োর সঙ্গে চিনি ও নারকেল তেল মিশিয়ে হাত-পায়েও মাখতে পারেন। এই স্ক্রাব ত্বকে থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করে দেয়। এর ফলে ত্বক হয়ে ওঠে সতেজ ও উজ্জ্বল। পাশাপাশি ট্যানও পরিষ্কার হয়ে যায়। কমলালেবুর খোসার টোনার ভিটামিন সি সমৃদ্ধ টোনার ব্যবহার করতে হলে কমলালেবুর খোসা দিয়ে টোনার বানাতে পারেন। ২-৩ কাপ পানিতে তাজা কমলালেবুর খোসা ভালো করে ফুটিয়ে নিন। তৈরি কমলালেবুর খোসার টোনার। ত্বক পরিষ্কারের পরে মুখে এই টোনার স্প্রে করতে পারেন। এই টোনার ত্বক পরিষ্কার এবং সতেজ রাখতে সাহায্য করে। কমলালেবুর খোসার তেল কমলালেবুর খোসার তেল বানিয়ে তা ত্বক ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন। কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকনো করে নিন। এই

শুকনো কমলালেবুর খোসা আমন্ড বা জোজোবা অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। ওই তেলের জারের মধ্যেই খোসাগুলো রেখে দেবেন। একটু অন্ধকার এবং ঠান্ডা জায়গায় বোতলটি রাখলে ভালো। সপ্তাহখানেকের মধ্যেই তৈরি হয়ে যাবে কমলালেবুর খোসার তেল। এই তেল শ্যাম্পু, হেয়ার অয়েল বা ফেসিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ