তিনদিন পর ভারত থেকে আলু-পেঁয়াজ রপ্তানি শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪
     ১০:২৫ অপরাহ্ণ

তিনদিন পর ভারত থেকে আলু-পেঁয়াজ রপ্তানি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ১০:২৫ 292 ভিউ
অবশেষে তিনদিন পর ভারত-বাংলাদেশ সীমান্তে স্বাভাবিক হলো আলু ও পেঁয়াজের স্লট বুকিং। বৃহস্পতিবার আবারও ভারত থেকে বাংলাদেশের পথে যাওয়া শুরু করেছে ট্রাকবোঝাই পেঁয়াজ ও আলু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিং পোর্টাল ফের চালু হওয়ার স্বস্তি ফিরেছে সীমান্ত ব্যবসায়ীদের মধ্যে। ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো রপ্তানি নিষেধাজ্ঞা না থাকলেও গত সোমবার কোনো লিখিত নির্দেশনা ছাড়াই পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে বাংলাদেশগামী আলু ও পেঁয়াজবোঝাই সব ট্রাকের স্লট বুকিং বন্ধ করে করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিষয় হলেও সীমান্তে পণ্যবাহী ট্রাকের স্লট বুকিং সংক্রান্ত পোর্টাল নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দাবি, রাজ্যের অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের

সুপারিশে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে আলু-পেঁয়াজের রপ্তানি। রাজ্য সরকারের এমন পদক্ষেপে রাতারাতি বিপাকে পড়ে হাজার হাজার সীমান্ত ব্যবসায়ী। রাজ্যের এমন পদক্ষেপকে সরাসরি এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন তারা। তারা বলছেন, যেহেতু কেন্দ্রীয় সরকারের কোন নির্দেশিকা নেই তাই রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। গোটা বিষয় নিয়ে সোমবার থেকেই ব্যবসায়ীদের তরফে দফায় দফায় বৈঠক করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার থেকে ফের চালু করে দেওয়া হয় স্লট বুকিং। স্বাভাবিক হয় সীমান্ত বাণিজ্য। সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন, সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক রয়েছে। মাঝখানের রাজ্যের সুবিধা পোর্টাল বন্ধ হওয়ায় সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছিল। বেশ কিছু ক্ষতি

হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল