৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬

৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ |
৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা—যে হাসিব আগে মেট্রোরেলে আগুন ও পুলিশ হত্যার স্বীকারোক্তি দিয়েছিল, বিচারহীনতাই তাকে আরও বেপরোয়া করেছে! দেশের ইতিহাস ও স্বাধীনতার প্রতীক ৭ই মার্চের ভাষণ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াই যেন আজ “অপরাধ” হয়ে দাঁড়িয়েছে। সেই তথাকথিত অপরাধেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাবেলের উপর নির্মম মব সৃষ্টি করে হত্যা চেষ্টা চালিয়েছে জুলাই জঙ্গিরা । সেহরির সময় খাবার টেবিলে বসে রোজা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন পাবেল। প্লেটে খাবার তোলা অবস্থায়ই তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে চালানো হয় অমানবিক নির্যাতন। গুরুতর অসুস্থ অবস্থায় ফজরের পর তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা। পাবেল একজন এতিম

শিক্ষার্থী। টিউশনি করে নিজের পড়াশোনা ও পরিবারের খরচ চালান। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী নন, কিন্তু ৭ই মার্চ উপলক্ষে একটি পোস্ট দেওয়ার কারণেই তাকে টার্গেট করা হয়েছে । হামলার সঙ্গে জড়িত হাসিব নামের একজনের বিরুদ্ধে আগেও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিভিন্ন টকশো ও আলোচনায় সে নিজেই মেট্রোরেলে আগুন এবং পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে বলে দাবি উঠেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক প্রশ্রয়ই এই ধরনের মব সন্ত্রাসকে সাহস জোগাচ্ছে। যারা প্রকাশ্যে সহিংসতার কথা স্বীকার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার ফলেই আজ একজন সাধারণ শিক্ষার্থীকে সেহরির টেবিল থেকে তুলে এনে নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বাংলাদেশের আবারও ন‍্যায় বিচার প্রতিষ্ঠিত

হবে , সকল খুন, হত্যা, অগ্নিসন্ত্রাস, মব সৃষ্টি কারিদের বিচার এই বাংলার মাটিতেই হবে !

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে