ঢাকায় আরেকটি জাপানি সিনেমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

ঢাকায় আরেকটি জাপানি সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
জাপানি অ্যানিমেশন সিরিজের জনপ্রিয়তা বিশ্বব্যাপী এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অ্যানিমেশনের জগতে একের পর এক চমক উপহার দিচ্ছে জাপান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসল’ সিনেমাটি যেন ইতিহাসই বদলে দিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ১০ বিলিয়ন ডলার। জাপানি চলচ্চিত্রের ইতিহাসে এটি সবচেয়ে দ্রুত ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশেও ছবিটি বিপুল সাড়া ফেলে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সাফল্যের রেশ না কাটতেই আবারও একটি নতুন জাপানি অ্যানিমেশন ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। নাম ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’। এটি জনপ্রিয় মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর ওপর ভিত্তি করে নির্মিত

একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা, যিনি টিভি সিরিজের প্রথম সিজনে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন। ছবিটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৯ সেপ্টেম্বর, আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি দেবে স্টার সিনেপ্লেক্স। ইতোমধ্যেই জাপানে টানা চার সপ্তাহ ধরে বক্স অফিসে শীর্ষে রয়েছে ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহেই এর আয় ছুঁয়েছে প্রায় এক বিলিয়ন ডলার। ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’-এর গল্পে রয়েছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয়ের টানাপোড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের