ড. ইউনুসের নেতৃত্বে বিএনপি, জামায়াত ,এনসিপির দখলদার শাসন চলছে দেশের নিরাপত্তা অর্থনীতি আজ বিপন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫

ড. ইউনুসের নেতৃত্বে বিএনপি, জামায়াত ,এনসিপির দখলদার শাসন চলছে দেশের নিরাপত্তা অর্থনীতি আজ বিপন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ |
বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংকটপূর্ণ। ড. ইউনুসের নেতৃত্বে বিএনপি, জামায়াত ও এনসিপির সমন্বয়ে গঠিত শাসনব্যবস্থা দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই রাজনৈতিক দলগুলো চাদাবাজী, দখলবাজী এবং প্রতিহিংসাপরায়ণ কার্যক্রম চালাচ্ছে, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগণ। দেশের অর্থনীতি ধ্বংসপ্রায়। সরকারি উন্নয়ন কার্যক্রম স্থবির, বিদেশী বিনিয়োগ বন্ধ, দুর্নীতির মহা উৎসব চলছে। লাখ লাখ মানুষ একবেলা ভাতের জন্য হাহাকার করছে, বেকারত্ব বাড়ছে, এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের বন্দরের লীজ বিদেশীদের হাতে দিয়ে নিরাপত্তা হুমকির মধ্যে ফেলা হচ্ছে। এ সব কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় সম্পদকে অমূল্যভাবে ক্ষুণ্ণ করছে। রাজনৈতিকভাবে,

এই দলগুলো পরাজিত পাকিস্তানপ্রেমী নীতি প্রচার করছে। তারা জঙ্গী উত্থানকে উৎসাহ দিচ্ছে এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে। দেশের সামাজিক সংহতি, সহাবস্থান এবং সাধারণ নাগরিকের নিরাপত্তা তাদের কোনো গুরুত্ব নেই। নারীর অধিকার হরণ, ধর্মের নামে বিভ্রান্তি ও বৈষম্য প্রচার—সবই তাদের কর্মকাণ্ডের অংশ। এটি দেশের মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী জনগণের মধ্যে বিভ্রান্তি এবং ঘৃণার জন্ম দিচ্ছে। যদি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে একতরফা ক্ষমতায় বসে তাহলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে বলে জনগন মনে করছে। মানুষের দারিদ্র্য, অনিশ্চয়তা ও ভয় ক্রমশ বাড়ছে। সামাজিক অস্থিরতা, রাজনৈতিক হিংসা এবং গৃহযুদ্ধের ঝুঁকি বাস্তব। এ অবস্থা শুধু দেশের অর্থনীতি নয়, মানুষের জীবন এবং সামাজিক শান্তিকেও ধ্বংসের পথে

নিয়ে যাচ্ছে। রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক দখলদারদের কার্যকলাপ নিয়মিত নজরদারি করা, দুর্নীতি দমন, বিদেশী সম্পদের অপব্যবহার প্রতিহত করা এবং সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক কর্তব্য। জনগণও সচেতন ও সক্রিয় থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সামাজিক শান্তি রক্ষায় নাগরিক হিসেবে প্রত্যেককে সতর্ক ভূমিকা নিতে হবে। ড. ইউনুসের নেতৃত্বে বিএনপি, জামায়াত ও এনসিপির সমন্বিত শাসন দেশের জন্য বিষাক্ত। ধর্ম, রাষ্ট্র ও অর্থনীতির প্রতি তাদের অবজ্ঞা দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। জনগণকে ঘৃণা, সতর্কতা এবং সক্রিয় প্রতিরোধের মনোভাব গড়ে তুলতে হবে, না হলে দেশের স্বাধীনতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি ঝুঁকির মধ্যে

পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক