ডিবি পরিচয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মাহিকে তুলে নেওয়ার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

ডিবি পরিচয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মাহিকে তুলে নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মাহিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। জানা গেছে, ৪-৫ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাহির বাসায় প্রবেশ করে এবং তাকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে মাহির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে পরিবার বা সংগঠনের কাছে কোনো তথ্য নেই। মহিউদ্দিন মাহি ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় নেতা এবং রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত। তার এই আকস্মিক নিখোঁজ সংবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ও

ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাহির সহযোদ্ধারা অবিলম্বে তার সন্ধান দাবি করেছেন। অনতিবিলম্বে মাহিকে জনসমক্ষে হাজির করা এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানা বা ডিবি পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ