ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা
জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগেন তাদের একটি কারখানাকে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাতে ইয়েনিসাফাকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মানির ওসনাব্রুক শহরে অবস্থিত একটি কারখানাকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের জন্য ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। এ জন্য ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর সঙ্গে সম্ভাব্য চুক্তির আলোচনা চলছে।
এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ঝুঁকিতে থাকা কারখানাটির প্রায় ২,৩০০ কর্মীর চাকরি টিকে যেতে পারে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের কাছে এই প্রতিরক্ষা প্রযুক্তি বিপণনের সুযোগ তৈরি হবে।
সূত্রগুলো বলছে, চুক্তি চূড়ান্ত হলে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যেই উৎপাদন
শুরু হতে পারে। এই উদ্যোগে জার্মান সরকারের সমর্থন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলের গাজা ও ইরানসংক্রান্ত সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই সহযোগিতা নিয়ে সমালোচনাও বাড়ছে। এই পদক্ষেপ ইউরোপের প্রতিরক্ষা খাতে নতুন ধরনের শিল্প সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। ভক্সওয়াগেন সফল হলে বেসামরিক উৎপাদন থেকে সামরিক উৎপাদনে রূপান্তরের প্রবণতা বাড়তে পারে।