ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা
মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন
অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান
ডিবিতে জিজ্ঞাসাবাদে নুসরাত ফারিয়া
বাংলা সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছিলো। এখন নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার (১৮ মে) বিকেলে ডিবির এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় নেওয়া হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এখন সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে, সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি
হত্যাচেষ্টা মামলা রয়েছে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার 'আশিকী' চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার বড় পর্দায় অভিষেক হয়। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
হত্যাচেষ্টা মামলা রয়েছে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার 'আশিকী' চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার বড় পর্দায় অভিষেক হয়। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।



