‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ‘রহস্যময়’ পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে তিনি ওই পোস্ট দেন। পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘ডরে আমার ভয় কাঁপতেছে!!।’ ফেসবুকে তিনি এ কথা কেন লিখেছেন বা এর মর্মার্থ কী সে বিষয়ে কোনো তথ্য না পাওয়া গেলেও পোস্টটি নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। এছাড়া পোস্ট করার পর তিন ঘণ্টার মধ্যে ১৫ হাজারের বেশি রি-অ্যাক্ট জমা পড়েছে। মন্তব্যের তলায় জমা পড়ছে একের পর এক মন্তব্য। কেউ কেউ এর জন্য প্রেস সচিবের আলোচিত সেই মাফলারের প্রসঙ্গ টেনে আনছেন। কে এম সজীব নামের এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘মাফলার পেঁচিয়ে নেন, কাঁপাকাঁপি কমবে।’ সুইটি সাজিদা প্রশ্ন

ছুড়েছেন, ‘আপনার মাফলারটা কই?’ বেশ কয়েকজন গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলছেন। কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘আপা আসার আগে পালিয়ে যান।’ রিক রিদওয়ান নামের এক আইডি থেকে সম্প্রতির আতঙ্ক ভূমিকম্পের প্রসঙ্গ সামনে আনা হয়েছে। তিনি লিখেছেন, ‘ডরে ভাই গোটা দেশই কাঁপছে - দেখেন না সব কেমনে নড়েচড়ে উঠল।’ প্রেস সচিবের ওই পোস্ট নিয়ে রহস্য থেকে গেলেও তার পরবর্তী পোস্ট বেশ গুরুত্বপূর্ণ ও স্পষ্ট। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে বার্তা দিয়েছেন তিন। রাত ৮টা ২১ মিনিটে দেওয়া ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, অন্তর্বর্তী সরকার খালেদা

জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সাহায্য করছে কি না। উত্তরে তখন প্রেস সচিব বলেন, সরকার বেগম জিয়াকে বিদেশে পাঠানোসহ চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা অব্যাহত রাখছে।’ তিনি আরও লিখেন, ‘সরকার দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত যাওয়ার জন্য অনুরোধ করেছে।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সিসিইউতে গত ১৩ দিন ধরে খালেদা

জিয়া চিকিৎসাধীন রয়েছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশ যাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক