ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে দুই দেশের সীমান্তে সংঘাত থামেনি। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, কম্বোডিয়া সীমান্ত এলাকা থেকে সব সেনা প্রত্যাহার এবং স্থলমাইন অপসারণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়। তিনি জানান, জনগণ ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে। বিবিসির তথ্য অনুযায়ী, সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের চেষ্টায় থাই সেনারা রাতভর গোলাবর্ষণ চালিয়েছে। নতুন সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার ট্রুথ

সোশালে ট্রাম্প দাবি করেন, দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনালাপের পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং গোলাগুলি বন্ধ হবে। তবে থাইল্যান্ড বলছে, যুদ্ধবিরতির শর্ত এখনো পূরণ হয়নি। এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, শনিবার থাইল্যান্ড তাদের ওপর বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, থাই এফ-১৬ যুদ্ধবিমান থেকে একাধিক বোমা ফেলা হয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনীও অভিযান চলমান থাকার কথা স্বীকার করেছে। প্রসঙ্গত, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ শত বছরের পুরোনো। গত জুলাইয়ে এই সংঘাত আবার তীব্র হয়। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু