টিভি পর্দায় রুক্মিনি মিত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় আসছে রুক্মিনি মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। কিন্তু মুক্তির আগেই যেন চমকে দিলেন রুক্মিনি! রুপালি পর্দায় আবির্ভাবের আগে হঠাৎই ছোট পর্দায় হাজির হয়ে নতুন করে দর্শক মাতাতে চলেছেন এই সুন্দরী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।সঞ্চালক রচনা ব্যানার্জির এই শো-তে রুক্মিনির উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। জানা যায়, আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। নাচে-গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্মিনির সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা

দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। ইতোমধ্যেই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য। রুক্মিনির আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা ব্যানার্জি। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। ট্রেলার দেখে শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া অনুভব করলেও, গল্পের বাঁক বলছে ভিন্ন কথা। তবে ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্মিনির এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল