ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ |
চুলের যত্নে কোরিয়ানদের মতো জাপানিরাও বেশ সচেতন। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কে বিউটি ও জে বিউটির দিকেই ঝুঁকছে বেশি। জাপানিরা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে কেশচর্চা করেন। নারীরা চুলের চেয়েও স্ক্যাল্প পরিচর্যায় বেশি মনোযোগ দেন। আর তাই তাদের চুলও থাকে মজবুত, প্রাণবন্ত ও ঝলমলে। জাপানিরা চুলের যত্নে যেসব ধাপ মেনে চলেন প্রি-ওয়াশ অয়েলিং জাপানি নারীরা চুল ধোয়ার আগে পুরো স্ক্যাল্প ও চুলে তেল মাখেন। জাপানে ক্যামেলিয়া অয়েলের ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর। এখানেও ক্যামেলিয়া অয়েল পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তার পরিবর্তে একেবারে হালকা, কম ঘনত্বের যেকোনো তেল বেছে নিতে পারেন। শ্যাম্পু করার আগে মিনিট দশেক মালিশ করলে

ভালো হয়। জেন্টল ক্লিনজিং জাপানিরা স্ক্যাল্প ক্লিনজিংয়ের উপর জোর দেন। এজন্য মাইল্ড ক্লিনজার দিয়ে মাথার ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে স্ক্যাল্পে অতিরিক্ত তেল, ধুলো ও ময়লা জমতে পারবে না। চুল ধোয়ার ক্ষেত্রে সালফেট ফ্রি শ্যাম্পু এবং উষ্ণ পানি ব্যবহার করলে ভালো হয়। স্ক্যাল্প ম্যাসাজ স্বাস্থ্যজ্বল চুলের জন্য স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হওয়া প্রয়োজন। মাঝে মাঝে হাতের সাহায্যে স্ক্যাল্প ম্যাসাজ করুন। নয়তো স্ক্যাল্প ম্যাসাজার কিনতে পারেন। ভেজা চুলে সার্কুলার মোশনে মিনিট দুয়েক মাসাজ করুন। কন্ডিশনিং চুলের হাইড্রেশন ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ভালো করে চুল ধুয়ে ফেলুন। এটি চুল জটমুক্ত রাখতেও ভূমিকা রাখে। লিভ-ইন সিরাম চুল যদি

শুষ্ক হয়, তাহলে লিভ-ইন সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ও কন্ডিশনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এই সিরাম লাগানোর পর চুল ধোয়ার প্রয়োজন পড়ে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ