জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জামায়াত নেতার নেতৃত্বে একটি সরকারি সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্পের জন্য সরবরাহকৃত করা ইট লুটপাটের অভিযোগে টাস্কফোর্সের অভিযানে অভিযুক্তসহ আরও ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিপুল পরিমাণ ইট উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ পর্যন্ত সরকারি রাস্তার জন্য বরাদ্দকৃত ইট রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রায় ৪ লাখ ইট লুটপাট করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। কিছু সূত্রে চুরি হওয়া ইটের সংখ্যা ১৫ লাখ পর্যন্ত জানা গেছে। উপজেলা প্রসাশন এখনও সঠিক সংখ্যা উল্লেখ করেনি। ৫ই মার্চ, বৃহস্পতিবার দুপুরে

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় লুট হওয়া ইট উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী। বাকি পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত ইটগুলো সংশ্লিষ্ট প্রকল্পে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। স্থানীয়রা এ ধরনের লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় প্রশাসন ও থানা সূত্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দুপক্ষের দাবিদাওয়া সমুহ ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর নায়ক দ’আরতানিয়ানের কঙ্কাল প্রাপ্তির দাবি: ৩৫০ বছরের রহস্য উন্মোচন হচ্ছে? ইরানিরা আমাকে তাদের সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ডোনাল্ড ট্রাম্প কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন