মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ |
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ‘একাত্তরের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না’ বলে মন্তব্য করায় জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারীকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) পটুয়াখালীতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মাওলানা কাওসারীর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তীব্র প্রতিবাদ করেন। তাঁদের ক্ষোভ ও হট্টগোলের মুখে জেলা প্রশাসন তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিতে বাধ্য হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, “এ ধরনের আপত্তিকর ও ইতিহাসবিরোধী বক্তব্য স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমানই এ দেশের স্বাধীনতার স্থপতি। তাঁর নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধ সম্ভব ছিল না।” প্রতিবাদের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় প্রশাসন হস্তক্ষেপ করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ও প্রতিবাদ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, অনুষ্ঠানটি ছিল মুক্তিযোদ্ধাদের সম্মানে। সেখানে এমন বিতর্কিত বক্তব্য দেওয়ায় উপস্থিত সবার অনুভূতিতে আঘাত লেগেছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন ও ব্যক্তি তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকে বলছেন, স্বাধীনতাবিরোধী শক্তিরা এখনও ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা শাখার পক্ষ থেকে এখনও

কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, মহান স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবসে এ ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের