ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১
নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক
প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট
৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামের রংমিস্ত্রি মো. ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজার চেয়ারম্যান গলির একটি ভাড়া বাসায় থাকত রাব্বি। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
নিহতের পরিচিত বড় ভাই কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি তার দুই বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ সংলগ্ন একটি গলিতে আড্ডা দিচ্ছিল। এ সময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন কিশোর
তাদের ঘিরে ফেলে। কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বখাটেরা রাব্বির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত হাতিরঝিল থানাকে জানানো হয়েছে।