জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ March, ২০২৬

জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ March, ২০২৬ |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বীকার করে নিয়েছেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় তাদের সাথে ‘ডিপ স্টেট’ নামে পরিচিত অদৃশ্য শক্তি, যারা বিভিন্ন দেশে সরকার পরিবর্তন ও মার্কিন প্রভাব বিস্তারে কাজ করে, তাদের সাথে সরাসরি যোগাযোগ ছিল। তিনি আরও জানান, আন্দোলন পরিচালনা ও পরবর্তী কর্মকাণ্ডে ডিপ স্টেটের দেওয়া গাইডলাইন অনুসরণ করেই তাদের দল ও ছাত্র সংগঠন কাজ করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, “ডিপ স্টেট আমাদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল।” এই বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও স্পষ্ট করে জানান যে, আন্দোলনের প্রস্তুতি ও

বাস্তবায়নের পর্যায়ে ডিপ স্টেটের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়েছে এবং তাদের পরামর্শ ও নির্দেশনা মেনেই ছাত্রদের কর্মসূচি এগিয়ে নেওয়া হয়েছে। ড ইউনুস ডিপ স্টেটের নির্বাচিত লোক ছিলেন, এ কথা অনেকদিন ধরেই রাজনৈতিক মহলে প্রচলিত আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই স্বীকারোক্তি ডিপ স্টেটের সাথে ড ইউনুসের সংযুক্ত থাকার সন্দেহকে আরও জোরালো করছে। তিনি বলেন, “আন্দোলনের শুরু থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে, এটি শুধু ছাত্রদের নিজস্ব উদ্যোগ নয়। ডিপ স্টেটের সহায়তা ও গাইডলাইন ছাড়া এত বড় আন্দোলন সফল করা সম্ভব ছিল না। আমরা তাদের সাথে যোগাযোগ রেখে কাজ করেছি।” এই স্বীকারোক্তি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে জুলাই আন্দোলনের ‘পিছনের

শক্তি’ নিয়ে দীর্ঘদিনের সন্দেহের নিশ্চিতকরণ হিসেবে দেখছেন। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এর আগেও অভিযোগ করেছিল যে, ছাত্র আন্দোলনের পেছনে দেশি-বিদেশি অদৃশ্য শক্তির হাত ছিল। আসিফ মাহমুদের এই বক্তব্য সেই অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে। এদিকে, এনসিপির নেতৃত্বাধীন ছাত্র সংগঠনের অনেক সদস্য এই স্বীকারোক্তিতে বিস্মিত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, আন্দোলনকে ‘জনগণের আন্দোলন’ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি ডিপ স্টেটের নিয়ন্ত্রণে ছিল। আসিফ মাহমুদের এই বক্তব্যের পর বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। অনেকে দাবি করছেন, এখন সময় এসেছে পুরো জুলাই-আগস্ট ঘটনার স্বচ্ছ তদন্তের। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও প্রতিক্রিয়া জানতে দেশের রাজনৈতিক মহল সতর্ক

দৃষ্টি রাখছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং