পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর বিশ্বাসভাতকতার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি অনুযায়ী, পাকিস্তান ইরানের অগোচরে হরমোজ প্রণালী ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল পাচার করছে এবং সেই তেল ইরানের শত্রু দেশগুলোর হাতে তুলে দিচ্ছে। সম্প্রতি ‘হোসেন নেজাত’ নামে জনৈক ব্যক্তির একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। সেখানে দাবি করা হয়, পাকিস্তান নিজেদের নাম ব্যবহার করে হরমোজ প্রণালী দিয়ে ইরানের তেল পরিবহন করছে। এই তেল পরবর্তীতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিপক্ষ দেশগুলোর কাছে বিক্রি করা হচ্ছে। পোস্টে অভিযোগ করা হয়েছে যে, একটি মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের ওপর ইরান আস্থা রাখলেও পাকিস্তান সেই আস্থার অপব্যবহার করেছে। বর্তমানে

হরমোজ প্রণালীতে ইরানের কড়া নজরদারি ও আংশিক অবরোধ চলছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের উপস্থিতি এবং তেল পরিবহনের এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। যদিও পাকিস্তান সরকার বা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। অনেক বিশ্লেষক এই দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বা ‘তথ্য যুদ্ধ’ হিসেবে দেখছেন। তাদের মতে, পাকিস্তান বর্তমানে ইরান ও পশ্চিমাদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে। এমন অবস্থায় এ ধরনের গোপন কর্মকাণ্ড পাকিস্তানের কূটনৈতিক অবস্থানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এই পাচারকাণ্ডের কোনো অকাট্য প্রমাণ বা স্যাটেলাইট চিত্র এখন পর্যন্ত জনসমক্ষে আসেনি। বিষয়টি নিয়ে তেহরান বা ইসলামাবাদের পক্ষ

থেকে কোনো কড়া প্রতিক্রিয়া আসে কি না, সেদিকেই এখন নজর বিশ্ববাসীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?