জাপানে বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

জাপানে বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
জাপানের টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আটজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকালে হোসেই বিশ্ববিদ্যালয়ের তামা ক্যাম্পাসে এ হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সি এক ছাত্রকে আটক করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়, সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচ এবং দেশটির অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন সমাজবিজ্ঞানের ছাত্রী। ক্লাস চলাকালীন হাতুড়ি হামলা চালান তিনি। এনএইচকে জানিয়েছে, আহতদের মাথা থেকে রক্তপাত হতে দেখা গেছে। তাদের চিকিৎসা চলছে। হামলার কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ওই শিক্ষার্থী সহপাঠীদের দ্বারা বুলিংয়ের শিকার হয়ে হতাশ হয়ে পড়েছিলেন। তাই সবার উপর হামলা করেছেন তিনি। জাপানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। দেশটিতে মাঝে মাঝে ছুরিকাঘাত এবং কখনও কখনও

গুলি চালানোর ঘটনাও ঘটেছে, যার মধ্যে ২০২২ সালের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাও রয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিম জাপানের এক রেস্তোরাঁয় এক হাই স্কুলের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং অন্য একজন আহত হয়। পরে এ হামলার ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত শিশুদের লক্ষ্য করে এক হামলাকারীর তাণ্ডবে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। ৫১ বছর বয়সি ওই হামলাকারী একদল শিশুদের ওপর গুলি চালিয়ে নিজের ঘাড়ে ছুরিকাঘাত করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান