জাতিসংঘের নিয়ম লঙ্ঘন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড: গুতেরেসকে ড. মোমেনের জরুরি চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫
     ২:১১ অপরাহ্ণ

জাতিসংঘের নিয়ম লঙ্ঘন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড: গুতেরেসকে ড. মোমেনের জরুরি চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ২:১১ 44 ভিউ
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ, বিচারিক প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের কথিত ‘অপব্যবহার’ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে ড. মোমেন অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের দেওয়া পর্যবেক্ষণকে ভিত্তি করে বাংলাদেশে একটি ‘বিতর্কিত’ রায় প্রদান করা হয়েছে। তিনি দাবি করেন, এই রায়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা ন্যায়বিচারের পরিবর্তে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র বহিঃপ্রকাশ। ড. মোমেন তার চিঠিতে উল্লেখ করেন, ভলকার তুর্ক যে প্রতিবেদন বা পর্যবেক্ষণ দিয়েছেন, তা জাতিসংঘের মানবাধিকার

কাউন্সিল (UNHRC) কর্তৃক অনুমোদিত বা পর্যালোচিত ছিল না। তিনি দাবি করেন, জাতিসংঘের কার্যপ্রণালী বিধির (Rules of Procedure) বাইরে গিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের আদালতে তা এমনভাবে ব্যবহার করা হয়েছে, যা জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে। চিঠিতে বলা হয়, “কোনো অনুমোদন বা তদারকি ছাড়া এ ধরনের একপাক্ষিক পদক্ষেপ বহুপাক্ষিকতাকে দুর্বল করে। বিশেষ করে যখন জীবন-মৃত্যুর সিদ্ধান্তের ক্ষেত্রে এ ধরনের প্রতিবেদনের প্রভাব থাকে, তখন যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।” আগামী ২০ থেকে ২৪ নভেম্বর কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে ড. মোমেন এটিকে বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি কমনওয়েলথ মহাসচিবের সফরের প্রাক্কালে চারটি সুনির্দিষ্ট

দাবি তুলে ধরেন: ১. অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া শুরু করা, যেখানে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। ২. রাজনৈতিক দল ও সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। ৩. জরুরি অবস্থা বা রাজনৈতিক কারণে আটক নেতাকর্মী ও সাংবাদিকদের মুক্তি। ৪. কমনওয়েলথ স্ট্র্যাটেজিক প্ল্যান অব অ্যাকশন বাস্তবায়ন। চিঠির শেষাংশে ড. মোমেন সতর্ক করে বলেন, বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই সংকট নিরসনে এবং জীবন বাঁচাতে তিনি জাতিসংঘ মহাসচিবের দ্রুত ও ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। চিঠিটির অনুলিপি লন্ডনে কমনওয়েলথ সচিবালয়েও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪