জলকেলিতে মেতেছে কক্সবাজারের রাখাইন পল্লি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

জলকেলিতে মেতেছে কক্সবাজারের রাখাইন পল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
পানিভর্তি বাঁশের ড্রাম সারি সারি সাজানো, পেছনে রঙিন কাগজের প্যান্ডেল, বাঁশ ও বেত দিয়ে তৈরি দৃষ্টিনন্দন কাঠামোর চারপাশজুড়ে উচ্ছ্বাস আর ছলছল শব্দে উৎসব। রাখাইন পঞ্জিকায় বুধবার (১৬ এপ্রিল) শেষ হয়েছে ১৩৮৬ সাল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে নতুন বছর ১৩৮৭। বর্ষবরণকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লিগুলোতে শুরু হয়েছে তিন দিনের জলকেলি উৎসব। এটি শুধু ধর্মীয় আনুষ্ঠান নয়, উৎসব যেন রাখাইন সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনী। তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে একে অপরকে পানি ছুড়ে দিয়ে মঙ্গল কামনা, সম্প্রীতি আর নতুন বছর শুরুর আনন্দে মেতেছেন। রাখাইনদের বিশ্বাস, এই জল মঙ্গলের প্রতীক। পুরোনো বছরের ক্লান্তি, দুঃখ আর গ্লানি মুছে নতুন বছর শুরু হয় নির্মলতায়। বাঁশ, কাপড়,

রঙ আর পানির ব্যবহারেই ফুটে উঠে রাখাইনদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক সৌন্দর্য। সরেজমিন দেখা যায়, বাঁশ-বেত দিয়ে বানানো অস্থায়ী প্যান্ডেলে থরে থরে সাজানো ড্রাম। তার পাশে ফুল আর কাগজের তৈরি নকশা। প্রতিটি প্যান্ডেল যেন একেকটি শিল্পকর্ম। তরুণেরা ঢাক-ঢোল বাজিয়ে ছুটে যাচ্ছেন এক প্যান্ডেল থেকে আরেকটিতে। তরুণীরা পানির ছোঁয়ায় জবাব দিচ্ছেন হাসিমুখে। উৎসবে নেই কোনো প্রতিযোগিতা, আছে শুধু আনন্দের বিনিময়। রাখাইন নারী নেত্রী মাটিং টিন রাখাইন জানান, বুদ্ধস্নান দিয়ে শুরু হয় এই সাংগ্রেং। বিহার বা ঘরের বুদ্ধমূর্তি স্নান করিয়ে শুরু হয় ধর্মীয় রীতির পালন। এরপর ১৫ এপ্রিল শোভাযাত্রা ও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে সবার মঙ্গল কামনা করা হয়। ১৬ এপ্রিল ছিল শিশুদের জন্য পানি খেলার

দিন। আর ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে মূল তিন দিনের জলকেলি। কক্সবাজার শহরের রাখাইন পল্লিতে অন্তত ২০টি প্যান্ডেল স্থাপন করা হয়েছে এই জলকেলি উৎসবের জন্য। পাশাপাশি জেলার টেকনাফ, মহেশখালী, চৌফলদণ্ডী ও রামুর রাখাইন পল্লিতেও চলছে একই আয়োজন। রাখাইন সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেনলা রাখাইন বলেন, জলকেলি আমাদের সবচেয়ে প্রাণবন্ত উৎসব। এখানে শুধু রাখাইনরা নয়, অন্য ধর্মের মানুষেরাও যোগ দেন। এটা কেবল আনন্দের নয়, সম্প্রীতিরও উৎসব। অগ্গমেধা ক্যাং পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মংহ্লা মি রাখাইন বলেন, আমাদের এ উৎসবে শুধু পানি নয়, আছে রাখাইনদের ঐতিহ্যবাহী খাবার, সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা আর মঙ্গল কামনার রীতি। তাই এ জলকেলির জন্য আমরা এক বছর অপেক্ষায় থাকি। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া

ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, এ উৎসব কক্সবাজারের অন্যতম সুন্দর সংস্কৃতি। ধর্মীয় হলেও এটি সবার অংশগ্রহণে সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়। সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়