জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা। সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি। এদিকে ইসরাইল–ইরান উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আওয়াজ শোনা গেছে। আলজাজিরার খবরে

বলা হয়, মাত্র কয়েক মিনিট আগে অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয়—ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রাতভর হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ২০০ জনের বেশি। এখনো নিখোঁজ তিনজন। ইসরাইলের দাবি, ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের হাইফায় বাজান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারাও ইরানের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান ‘আত্মরক্ষার্থে’ কাজ করছে। ইসরাইল হামলা বন্ধ করলেই ইরানও যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমন করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল