জয় পেলেও চিন্তামুক্ত নয় ঢাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫

জয় পেলেও চিন্তামুক্ত নয় ঢাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
জয় পেলেও চিন্তামুক্ত নয় ঢাকা ক্যাপিটাল। বিপিএলের চলতি আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিক হন চিত্রনায়ক শাকিব খান। প্রথমবার ক্রীড়াঙ্গনে অর্থ খরচ করে দুশ্চিন্তায় পড়েছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১১তম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে ছিল ঢাকা। নিজেদের প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হয় সপ্তম ম্যাচ পর্যন্ত। টানা ৬ ম্যাচে হারের পর জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটাল। নিজেদের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরলেও অষ্টম ম্যাচে ফের হেরে যায় লংকান তারকা থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটি। আজ সোমবার নিজেদের নবম ম্যাচে চলতি বিপিএলে দ্বিতীয় জয় পেল ঢাকা ক্যাপিটাল। এদিন ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ৯ ম্যাচে ঢাকার

পয়েন্ট হলো মাত্র ৪। সুফার ফোরে যেতে হলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে লিটন-তানজিদ-সাব্বিরদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সপ্তম পজিশনে পরে আছে সিলেট স্টাইকার্স। তারাও একের পর এক পরাজয়ে সুপার ফোরে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে। চলতি বিপিএলে সবচেয়ে ভালো পজিশনে আছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলের সাবেক এই চ্যাম্পিয়ন দলটি। এবারের আসরে রীতিমতো উড়ছে। এখনও তাদের হারাতে পারেনি কোনো দল। নিজেদের ৮ খেলায় টানা জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে রংপুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে আছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু