জয় উদযাপন শেষে খালেদ শুনলেন মা নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫
     ১০:৫১ পূর্বাহ্ণ

জয় উদযাপন শেষে খালেদ শুনলেন মা নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ১০:৫১ 175 ভিউ
জীবনে চলার পথে কখনো কখনো কঠিন সত্যের সামনে দাঁড়াতে হয়। হতে হয় অপ্রস্তুত। খানিক ধাক্কাও খেতে হয়। হারাতে হয় প্রিয়জনকে। সেই কঠিন সত্যের সামনেই এবার দাঁড়াতে হয়েছে জাতীয় দলের তারকা পেসার খালেদ আহমেদকে। চট্টগ্রামে বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় নিয়ে হোটেলে ফিরেন চিটাগং কিংসের খালেদ। জয়ের রেস তখনও টাটকা। কিন্তু হঠাৎ যেন মিলিয়ে গেল জয়ের সব আনন্দ। হৃদয় ভাঙার সংবাদ পেলেন খালেদ। জানলেন তার মা আর বেঁচে নেই। কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে হলো চিটাগং কিংসের এই পেসারকে। সঙ্গে তার দলকেও। মাঠে জয় উদযাপন শেষে টিম হোটেলে ফিরেই খবরটি পান খালেদ। যা ভেঙে দেয় তার হৃদয়। যেই খবরটি নিশ্চিত করেছেন চিটাগং কিংসের

ম্যানেজমেন্ট। পরে রাত দেড়টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশি পেসারের প্রতি সমবেদনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘মা হারিয়ে শোকার্ত খালেদে প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’ বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সও শোকবার্তা দিয়েছে ফেসবুকে, ‘ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’ মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার আগে অবশ্য পারফর‌্যান্সে উজ্জল ছিলেন খালেদ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারাতে ব্যাট ও বল দুই বিভাগেই ছাপ রেখেছেন। ব্যাট হাতে ২ বলে ৭

রান করেছেন। আর পরে বোলিংয়ে চার ওভার হাত ‍ঘুরিয়ে ২৬ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। এদিন তার দল বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন! এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর