ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে লিটনসহ গ্রেফতার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:০৬ পূর্বাহ্ণ

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে লিটনসহ গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:০৬ 270 ভিউ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগে লিটন আকন্দ ও তার ২ সহযোগী গ্রেফতার করেছে র‍্যাব-৩। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা লিটন আকন্দকে তার ২ সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব। তবে লিটনের বাকি দুই সহযোগীর নাম জানায়নি র‍্যাব। লিটনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাববের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটনকে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে লিটন ও তার

সহযোগীদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত রাতে লিটনকে গ্রেফতার করে র‍্যাব। ইমরান খান আরও বলেন, যাত্রাবাড়ীতে লিটনের গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত ৪টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি অন্যান্য ধারায় সর্বমোট ৯টি মামলা রয়েছে। এলাকায় সে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করত বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর রঙিন বিপ্লব’-এর পর বাংলাদেশ কি ইসলামি একনায়কতন্ত্রের পথে? নতুন বইয়ে সতর্কবার্তা ইবনে সিনায় শত কোটি টাকার ‘হরিলুট’: কাঠগড়ায় জামায়াত নেতা ডা. তাহের হাসিনা সরকারের মতো সরকার আর আসবে না’—নাগরিকের আক্ষেপ শেষ সময়ের গোলে চেলসিকে আবার হারিয়ে ফাইনালে আর্সেনাল শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০ হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা খাদ্য নিরাপত্তা: ১৮ মাস পরেও ভরসা সেই ‘হাসিনা আমলের’ মজুদ ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি টোল ও ত্রাণের টাকার হিসাব চাইলেন তারেক রহমান, উপদেষ্টাদের বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না : বদিউর রহমান গণভোটে সরকারি চাকুরিজীবীরা কি রাষ্ট্রসৃষ্ট ‘দণ্ডনীয় অপরাধের’ মুখে? ঢাকায় বাসার ভেতরে পড়েছিল একই পরিবারের ৪ জনের মরদেহ অবৈধ’ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ডাক দিলেন ৫০১ জন প্রকৌশলী আজ শুরু অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক রাজধানীতে একই বাসা থেকে সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক