ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌বিতণ্ডার জেরে ছাত্রলীগ কর্মী আব্দুর রউফের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেওয়ার পর স্থানীয় লোকজনের তোপের মুখে পড়েন জেলা ছাত্রশিবির নেতা ফজলে রাব্বী। পরে পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফজলে রাব্বী পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক এবং পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে ফজলে রাব্বী ও আব্দুর রউফের পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয়দের দাবি, মেসেঞ্জারে হুমকির বার্তা

পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে ফজলে রাব্বী কামারপাড়ায় আব্দুর রউফের বাড়ির সামনে গিয়ে লাইভে বক্তব্য দেন। তিনি সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং হুমকির অভিযোগ তোলেন। এ সময় এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। তিনি সেখানে গিয়ে উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় কয়েকজন তাঁকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেন। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।সর্বশেষ সংবাদ ফজলে রাব্বী দাবি করেন, তাঁকে মেসেঞ্জারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি প্রতিবাদ জানাতে গেলে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। তিনি বলেন, এ ঘটনায় তিনি মামলা করার

প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আব্দুর রউফ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরকে হেয় করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। তাঁর ভাষ্য, ফজলে রাব্বী বাড়ির সামনে এসে উত্তেজনাকর বক্তব্য দেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পঞ্চগড় সদর থানা বলেন, খবর পেয়ে পুলিশ ফজলে রাব্বীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী–র স্থানীয় আমিরের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি জানান, এক পক্ষ থেকে এজাহার দাখিলের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো মামলা রেকর্ড হয়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ