ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
উচ্চ আদালত থেকে ছয়বার জামিন পাওয়ার পরও কারামুক্ত হতে পারেননি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজশিক্ষক শামীকুল ইসলাম সরকার ওরফে লিপন (৫৫)। প্রতিবারই জামিনে বেরিয়ে আসার সময় জেলগেট থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি জামিন পেলেও একই কায়দাজেলগেট থেকে গ্রেপ্তারের পর একটি মামলায় কারাগারে পাঠানো হয় তাঁকে। সেখানে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে আজ রোববার ভোরে তিনি মারা গেছেন। রোবাবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তাঁর বাড়ি পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারী গ্রামে। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার

থেকে গ্রেপ্তার হন শামীকুল। পরিবারের অভিযোগ, উচ্চ আদালত থেকে ছয়বার জামিন হলেও প্রতিবার জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি জামিন পাওয়ার পর তাঁকে গাইবান্ধা সদর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে শামীকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর পলাশবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি প্রায় দেড় বছর ধরে গাইবান্ধা জেলা কারাগারে বন্দী ছিলেন। পরিবারের অভিযোগ, দীর্ঘ এই বন্দী জীবনে শামীকুল ইসলাম উচ্চ আদালত থেকে ছয়বার জামিন পান। কিন্তু প্রতিবারই জামিনের

কাগজ কারাগারে পৌঁছানোর পর মুক্তির আগমুহূর্তে জেলগেট থেকে পুলিশ তাঁকে অন্য মামলায় গ্রেপ্তার দেখায়। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও জেলগেট থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলায় কারাগারে পাঠানো হয়। গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শামীকুল ইসলাম দীর্ঘ দিন ধরে একটি মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন। এর আগেও তিনি অসুস্থ হয়ে কারাগার থেকে চিকিৎসা নিয়েছেন।’ কারা সূত্র জানায়, রোববার মধ্যরাতে কারাগারে শামীকুল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাঁকে প্রথমে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার

জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামীকুল ইসলাম সরকার দীর্ঘদিন পলাশবাড়ী উপজেলার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে তিনি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে সাধারণ সম্পাদক হন। ২০১৮ সাল থেকে মৃত্যুর আগপর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায়