চাঁদা তুলে রিয়াদের পড়ার খরচ মেটাতেন স্থানীয়রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

চাঁদা তুলে রিয়াদের পড়ার খরচ মেটাতেন স্থানীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
রাজধানীতে চাঁদাবাজি মামলায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের পড়াশোনার খরচ মিটতো স্থানীয়দের তোলা ‘চাঁদার টাকায়’। পড়াশোনায় ভালো হওয়ায় অনেকে তাকে দান-খয়রাত করত। কিন্তু ৫ আগস্টের পর তার বিলাসিতা এবং বাড়িতে পাকা ঘর তোলা দেখে হতবাক হয়ে পড়েন সবাই। রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ব্যাপারী বাড়ির রিকশাচালক আবু রায়হানের ছেলে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে রিয়াদ পড়ালেখায় ভালো ছিল। গরিব ঘরের সন্তান হওয়ায় তার লেখাপড়ার খরচ এলাকার লোকজন চাঁদা তুলে জোগাড় করে দিত। তার বাবা রিকশা চালিয়ে যা আয় করতেন, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতেন। সবার সহযোগিতায় ২০২১ সালে রিয়াদ কোম্পানীগঞ্জে বসুরহাট মুজিব কলেজে ভর্তি হয়েছিলেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়াদ এলাকায় এলে তার চলাফেরা দেখে সবাই থ হয়ে যেত। তার এই বিলাসিতা ও বাড়িতে পাকা ঘর তোলার টাকার উৎস কারও জানা ছিল না। রিয়াদের চাচা মো. জসিম উদ্দিন জানান, দুই-তিন মাস আগে রিয়াদ বাড়িতে ঘর নির্মাণের কাজে হাত দেন। আগে ভাঙাচোরা একটি টিনের ঘর ছিল। তাদের ভিটা ছাড়া আর কোনো জায়গাজমি নেই। নবীপুর হাই স্কুলের পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিহাব উদ্দিন বলেন, আমাদের স্কুলের এক সময়ের ছাত্র রিয়াদকে সবাই দান-খয়রাত করে সহযোগিতা করত। কারণ তার রিকশাচালক বাবার পক্ষে পড়ালেখার খরচ বহন করা সম্ভব হতো না। কীভাবে সে এত ভয়ংকর চাঁদাবাজ হয়ে উঠেছে, তা সত্যিই বিশ্বাস করতে কষ্ট হয়। সোমবার

রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। বাড়িতে নেই রিয়াদের বাবা-মা। বাড়ির অন্য লোকজনের মাধ্যমে জানা গেল পাশের একজনের ঘরে রিয়াদের বড় বোন তাসলিমা আক্তার আরজু রয়েছেন। প্রথমে সাংবাদিকদের সঙ্গে দেখা বা কথা বলতে চাননি তিনি। পরে একপর্যায়ে নিজেদের নির্মাণাধীন ঘরের সামনে আসেন আরজু। তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাসলিমা আক্তার আরজু বলেন, আমার বাবা রিকশা চালাতেন এটা ঠিক আছে। ২০২৪ সালের বন্যায় বাবার বসতঘরটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখন সবার প্রশ্ন আমাদের ঘরটা কিভাবে উঠতেছে, এত টাকা কোথা থেকে আসল। তিনি বলেন, আমাদের দুই বোনের বিয়ে হয়েছে অনেক আগে। আমাদের স্বামীদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, তাছাড়া আমার আরেক ভাই

ঢাকায় চাকরি করে। বন্যায় ঘরটির ক্ষতি হওয়ার পর গ্রামবাসীর সহযোগিতা, আমাদের দুই বোনের স্বামীদের সহযোগিতা এবং আমার আরেক ভাইও কিছু টাকা দিয়েছে। এর বাইরে আমার বাবা বিভিন্ন এনজিও থেকে কিস্তি (ঋণ) নিয়েছেন। ঘর যেটুকু উঠেছে, তাতেও রড, সিমেন্ট ও বালুর দোকানে অনেক টাকা বাকি আছে। এছাড়া আমার বোনের স্বামী রাজমিস্ত্রি হওয়ায় তিনি নিজে লোকজন নিয়ে বিনা পারিশ্রমিকে ভবন নির্মাণের কাজ করছেন। তাসলিমা আক্তার আরও বলেন, আমার ভাই রিয়াদ যদি কোনো অপরাধ করে, তার শাস্তি হবে। আর যদি সে নিরপরাধ হয় তাহলে মুক্তি পাবে। কিন্তু তার জন্য আমার বাবার ঘর নিয়ে এত আলোচনা হবে সেটা আমাদের জানা ছিল না। একজন রিকশাচালক কি

কখনো ঘর করতে পারবে না। গত কয়েকদিন আমার ভাইয়ের বিষয় নিয়ে মানুষের মুখে বিভিন্ন কথা এবং পত্র-পত্রিকায় সংবাদ দেখে আমার মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। রোববার রাতে তাদের ফেনীর দাগনভূঞায় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই হাসপাতালের পরিচালক আলাউদ্দিন জানিয়েছেন, সেখানে তাদের ভর্তি করানো হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর সাংবাদিকদের আনাগোনা বন্ধ হলে রিয়াদের বাবা-মা বাড়িতে ফেরেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা