চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতার ৩০ দিনের সাজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতার ৩০ দিনের সাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে ৩০ দিন আটকে রাখার আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। আটক ব্যক্তিরা হলেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম এবং তরুণ দলের জেলা সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ দুই নেতার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ ছিল। বেশ কয়েকদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাদের

বাসা থেকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে বিকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী। এ বিষয়ে যোগাযোগ করা হলে থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, বিএনপি দলীয়ভাবে সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এক্ষেত্রে দলীয়ভাবে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। তবে চাঁদাবাজির অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে আছে, তাদেরও যেন আইনের আওতায় আনা হয়, সাজার ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা