চবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগ কর্মী সেজানকে তুলে নিয়ে কোপালো গুপ্ত শিবির সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

চবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগ কর্মী সেজানকে তুলে নিয়ে কোপালো গুপ্ত শিবির সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের ছাত্রলীগ কর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সেজান শাহরিয়ার (১৮-১৯ সেশন, ইংরেজি বিভাগ) অস্ত্রধারী গুপ্ত সংগঠন ইসলামী ছাত্রশিবির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল ২৬শে অক্টোবর, রোববার তার চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা থাকলেও পরীক্ষার হলে প্রবেশের আগেই তাকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় ৮-১০ জন শিবির সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পাশে পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে সেজানকে নির্মমভাবে নির্যাতন ও কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। হামলাকারীরা রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে তার পায়ের রগ কাটার চেষ্টা করে। সেজানের করুণ চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল

কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। সেজানের সহপাঠীরা জানায়, মাত্র দুটি পরীক্ষা বাকি ছিল তার। কিন্তু এই সন্ত্রাসী হামলায় তার শিক্ষাজীবন মাঝপথেই থেমে গেল। চবি ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্রলীগ কর্মীদের ওপর গুপ্ত সংগঠন শিবিরের হামলা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চবি শিক্ষার্থী রাকিব বলেন, “এই নির্মমতার শেষ কোথায়? সেজান যদি কোনো অপরাধ করে থাকে, তার বিচার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আছে। কিন্তু প্রশাসনের নীরবতায় শিবিরের সন্ত্রাসীরা আজ এভাবে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীদের রক্ত ঝরাচ্ছে। সাংবাদিকরা পর্যন্ত নীরব। তাদের ভয় কি শিবির? সেজান শাহরিয়ারই প্রথম নয়, গত বছর জঙ্গি হামলায় শেখ হাসিনার সরকারকে উৎখাতের পর থেকে দেশের

সকল বিশ্ববিদ্যালয়ের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর নেমে আসে বর্বরতার খড়গ। আওয়ামী লীগপন্থি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর চালানো হয় নির্মম হামলা। বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়, বাকিদের শিক্ষাজীবন থামিয়ে দেয় যুদ্ধাপরাধী জামায়াত-শিবির সমর্থক বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকদের চাকরিচ্যুত এবং শিক্ষার্থীদের বহিষ্কার করার মাধ্যমে। ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী গুপ্ত সংগঠন শিবিরের মব সন্ত্রাসে আহত হয়েছেন, জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। এই নির্মমতার কোনো প্রতিকার মিলছে না। সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলেও গুপ্ত সংগঠন শিবিরের ভয়ে চুপ করে আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, “গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা কাদের ছত্রছায়ায় এত বেপরোয়া? ছাত্রলীগ কর্মী হওয়াই কি অপরাধ?” সেজান শাহরিয়ারের ওপর

এই নির্মম নির্যাতন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত সংগঠন শিবিরের সেই পুরনো রক্তাক্ত ইতিহাস মনে করিয়ে দিচ্ছে সাবেক ছাত্রনেতাদের। এই ক্যাম্পাসে ছাত্রলীগ ও বাম সংগঠনের শত শত কর্মীর রক্ত ঝরিয়েছে শিবির, হত্যা করেছে নির্মমভাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর