চবিতে শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ‘মব’ সৃষ্টির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

চবিতে শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ‘মব’ সৃষ্টির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
পদোন্নতির সাক্ষাৎকার দিতে যাওয়া শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় বেশ হট্টগোলের পাশাপাশি তাঁকে হেনস্তার ঘটনাও ঘটে। পদোন্নতির সাক্ষাৎকার দিতে যাওয়া শিক্ষকের নাম কুশল বরণ চক্রবর্তী। শিক্ষার্থীদের দাবির মুখে পদোন্নতি বোর্ডের কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুশল বরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক। শুক্রবার বেলা ৩টা থেকে তাঁর সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপকে পদোন্নতির সাক্ষাৎকার ছিল। কুশল বরণের অভিযোগ, পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে তাঁকে চরম অপমান ও হেনস্তা করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাড়িতে করে তাঁকে

বাসায় পৌঁছে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সনাতনী জাগরণ জোট ও বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সঙ্গে যুক্ত তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকারের খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগে থেকে ছড়িয়ে পড়ে। দুপুরের পর থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শাখা ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদকেও ওই অবস্থান কর্মসূচিতে দেখা গেছে। এ অবস্থান কর্মসূচিতে থেকেই বিকেল ৪টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড বাতিল ও বরখাস্তের দাবি জানান। আর এসব ঘটনার মধ্যেই সাক্ষাৎকার দেওয়ার জন্য উপাচার্যের কার্যালয়ে যান ওই শিক্ষক। এ ব্যাপারে

কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘আমি নির্ধারিত সময়ে সাক্ষাৎকার দিতে উপাচার্যের কার্যালয়ে যাই। কিন্তু একটি দল আগে থেকে পরিকল্পনা করে আমার বিরুদ্ধে মব সৃষ্টি করে হেনস্তার চেষ্টা করে। কয়েক দিন ধরেই তারা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছিল।’ তিনি বলেন, ‘আমাকে নিয়ে তারা যেসব প্রশ্ন তুলছে, আমি সেসব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলাম। তারা আমাকে সেই সুযোগ দেয়নি। সহউপাচার্য উল্টো আমাকে ধমক দিয়ে সরিয়ে দেন।’ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের নেতা হাবিবুল্লাহ খালেদ উচ্চ স্বরে কথা বলছেন। তাঁর সঙ্গে থাকা অন্যরা হইচই করছেন। এ সময় উপাচার্যকে নির্লিপ্তভাবে চেয়ারে

বসে থাকতে দেখা গেছে। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, কুশল বরণ চক্রবর্তী অভ্যুত্থানের আগে ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। দেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে– এমন অপপ্রচার চালিয়েছেন বিদেশে। তাই তাঁর পদোন্নতির খবরে বিভিন্ন ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন। এটা তার প্রাপ্য ছিল। মব সৃষ্টি করে হেনস্তার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, কুশল বরণের আজকের এ অবস্থার জন্য তাঁর অতীত কর্মকাণ্ড দায়ী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?