গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫

গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ |
যার গান শোনার জন্য দর্শকের চাপে শহরের নিরাপত্তা বলয় প্রায় ভেঙে পড়ে, যাকে এক ঝলক দেখার জন্য কনসার্টের মাঠে জায়গা না পেয়ে ভক্ত অনুরাগীরা পাহাড় বেয়ে ওঠে, সেই টেইলর সুইফট এবার গ্র্যামির মনোনয়ন থেকে বাদ পড়ে স্তম্ভিত করে দিয়েছেন অনেককে। বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরের মনোনয়নের তালিকায় নাম নেই ‘দ্য ইরাস ট্যুর’ দিয়ে নিজেকে ঐতিহাসিক করে তোলা যুক্তরাষ্ট্রের এই গায়িকার। পেইজ সিক্স লিখেছে, ১৪ বারের গ্র্যামি জয়ী সুইফটের ক্যারিয়ারে এমনটি ঘটল ২০০৬ সালের পর। গেল বছর সুইফটের ‘টিটিপিডি’ অ্যালবামটি পুরস্কারের জন্য ছয় শাখায় মনোনয়ন পেয়েছিল। তবে পুরস্কার ছাড়াই সেবার বাড়ি ফিরতে হয়েছিল গায়িকাকে। তারও আগেরবার ‘মিডনাইটস’ অ্যাালবামের জন্য বছরের সেরা

অ্যালবাম এবং সেরা পপ ভোকাল অ্যালবামের দুটি পুরস্কার জেতেন সুইফট। এবারের দুর্ঘটনার মূল কারণ হল সুইফটের দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির সময়কাল। ধারাবাহিক নাটকে দিলারা জামান এই অ্যালবাম প্রকাশ হয়েছে গত অক্টোবরে। ততদিনে এবারের ৬৮তম আসরের মনোনয়নের সময়সীমা পেরিয়ে গেছে। ২০২৪ সালের ৩১ অগাস্ট থেকে চলতি বছরের ৩০ অগাস্টের মধ্যে প্রকাশিত গান কিংবা অ্যালবামগুলো ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। তবে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ২০২৭ সালের গ্র্যামিতে মনোনীত হবে বলে স্বাভাবিকভাবেই ধারণা করা যায়। এর মধ্য দিয়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে অষ্টমবারের মতো মনোনয়ন পেতে পারেন সুইফট। আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে অনুষ্ঠিত

হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনো ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে সুইফট থাকবেন কী না তাও নিশ্চিত নয়। কেউ কেউ বলছেন, এমনও হতে পারে অনুষ্ঠান সঞ্চালনার ভার সুইফট নিলেও নিতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের