ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
গোপালগঞ্জে বাড়ল কারফিউর মেয়াদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত বুধবার সংঘর্ষের ঘটনার পর গোপালগঞ্জে জারি করা কারফিউর মেয়াদ আবার বাড়ানো হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গোপালগঞ্জ জেলাজুড়ে কারফিউ শুরু হয় বুধবার রাত আটটা থেকে। প্রথম দফায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে
শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাজুড়ে আবার কারফিউ জারি করেন। এর মধ্যে আজ বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। কারফিউ জারির আগে এনসিপির সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।
শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাজুড়ে আবার কারফিউ জারি করেন। এর মধ্যে আজ বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। কারফিউ জারির আগে এনসিপির সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।



