গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে পাঁচ আইনজীবীর ওপর সরাসরি হামলা চালিয়েছে একদল ‘মব সন্ত্রাসী’। এ সময় আইনজীবীদের ঘেরাও করে মারধর এবং মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের জোরপূর্বক পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আদালতের কার্যক্রম শেষে আইনজীবীদের বাসায় ফেরার পথে। ভুক্তভোগী আইনজীবীরা জানিয়েছেন, কোনো কারণ ছাড়াই সংঘবদ্ধ মব সন্ত্রাসীরা তাদের ওপর এই অতর্কিত হামলা চালায়। আটক পাঁচ আইনজীবীর মধ্যে দুজন সুপ্রিম কোর্টের এবং তিনজন ঢাকা জজ কোর্টের সদস্য। আটক সুপ্রিম কোর্টের আইনজীবীরা হলেন—গোলাম রাব্বানী ও রিয়াজুর ইসলাম। এ ছাড়া ঢাকা জজ কোর্টের আইনজীবীরা হলেন—শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মুত্তাকিন। প্রত্যক্ষদর্শী ও

ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ওই পাঁচ আইনজীবী কাজ শেষে ফিরছিলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় পৌঁছামাত্র একদল ‘মব সন্ত্রাসী’ তাদের ঘিরে ধরে। সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে হেনস্তা করে। একপর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, টাকাসহ মানিব্যাগ ও প্রয়োজনীয় নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়। সবকিছু লুটে নেওয়ার পর সন্ত্রাসীরাই তাদের টেনেহিঁচড়ে পল্টন থানায় নিয়ে পুলিশে দেয়। আইনজীবীদের অভিযোগ, দেশে এখনো ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতা ভয়াবহ আকারে সক্রিয় রয়েছে। মব সন্ত্রাসীরা কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আইনজীবীদের ওপর সরাসরি হামলা চালিয়েছে এবং সর্বস্ব লুটে নিয়েছে। আইনজীবীদের মতো পেশাজীবীদের ওপর এমন সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় সাধারণ আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এ

বিষয়ে পল্টন থানার পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ওই পাঁচ আইনজীবীকে থানায় আটকে রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ