গাজীপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
গাজীপুর সদর উপজেলায় ব্যারিস্টার কায়সার আহমেদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের হামলা ও মারধরের শিকার হয়ে ব্যারিস্টার কায়সারসহ তিনজন আহত হন। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শনিবার (০৯ আগস্ট) রাত আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিদ্দিকুর রহমানের ছেলে ব্যারিস্টার কায়সার বাড়িতে হানা দেয়। রাত আড়াইটা থেকে ৪টার মধ্যে ডাকাতরা বসতঘরের গেটের তালা কেটে ভেতরে ঢোকে। পরে প্রতিটি কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, জুতা, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতিকালে ব্যারিস্টার কায়ছার, তার ছোট ভাই আবিরসহ তার মাকে মারধর করে আহত করে তারা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে ‘প্রস্তুত হ রাজাকার’ লিখে হুমকি জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ডাকাতির ঘটনাটি তদন্ত করে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার