ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
গাজায় স্থল অভিযানে ইসরায়েলি দুই সেনা কর্মকর্তা নিহত
দক্ষিণ গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরও দুই সেনা কর্মকর্তাসহ নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
সামরিক বাহিনী নিহত এক ব্যক্তিকে ইসরায়েলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের ২০ বছর বয়সী সার্জেন্ট হিসেবে শনাক্ত করেছে।
এছাড়া, একই ইউনিটের আরও তিনজন সৈন্য গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, দক্ষিণ গাজায় গোলানি ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ২৮ বছর বয়সী একজন ক্যাপ্টেনও নিহত হয়েছেন।
একই দিনে একাধিক সৈন্যের হতাহত হওয়ার ঘটনা গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি নির্দেশ
করে। এই হতাহতের ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ও ইরান-ইসরায়েল সংঘাতও তীব্র আকার ধারণ করেছে।
করে। এই হতাহতের ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ও ইরান-ইসরায়েল সংঘাতও তীব্র আকার ধারণ করেছে।



