গতির ‘রাজা’ ব্যাটারদের আতঙ্কের নাম ছিলেন শোয়েব আখতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

গতির ‘রাজা’ ব্যাটারদের আতঙ্কের নাম ছিলেন শোয়েব আখতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বোলারের রেকর্ডটা পাকিস্তানের শোয়েব আখতারের। শুধু কি গতি। ৬ ফুট লম্বা এ পেসারের বল হাতে ব্যাটারের দিকে ছুটে আসা, তার বোলিং অ্যাকশন সবই ছিল ব্যাটারদের জন্য এক আতঙ্কের নাম। লম্বা রানআপ নিয়ে তিনি যেভাবে চুল উড়িয়ে ছুটে আসতেন বল হাতে; তাতে প্রতিপক্ষের ব্যাটারদের গলা শুকিয়ে যাওয়ারই কথা। পেসারদের বলে পেস থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে এতোটা। যা সামলাতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হতো একজন ব্যাটারকে। তার সময়ে অনেক তারকা ব্যাটারই শোয়েবের সামনে পড়তে রীতিমতো ভয়ে কাঁপতেন। বল মাটিতে পড়ার পর তা দেখে ব্যাট চালাবেন সেই সাধ্যই কোন ব্যাটারের ছিল না। শোয়েব এমন জোরেই বল করতেন যে তার গতিময়

বাউন্সারগুলোকে বলা হতো মরণ ফাঁদ। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গতিময় বল শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের অংশ হওয়া সেই বলটি করেছিলেন শোয়েব। যার গতি ছিল প্রতি ঘণ্টায় ১৬১.৩ কি.মি। শোয়েবের সেই গতির রেকর্ডটি আজও অক্ষুণ্ণ আছে ক্রিকেট বিশ্বে। ১৯৯৭ সালে ক্রিকেটে পা রাখা শোয়েব নিজের প্রথম বিশ্বকাপটাকে স্মরণীয় করে রেখেছিলেন গতি দিয়ে। এরপর তিনি গোটা বিশ্বেই পরিচিতি পান রাওয়ালপিন্ডি এক্সেপেস হিসেবে। শুধু ওই একটা ডেলিভারিই নয় পরবর্তীতে বিভিন্ন সময় এর আশেপাশে বল করতে দেখা গেছে তাকে। ১৬১, ১৬০ ও ১৫৯ গতিতে বল করেছেন শোয়েব। একটা লম্বা সময় তার বোলিংয়ের গতি ছিল ১৫০ এর আশেপাশে। যা যেকোনো

মাঠে যেকোনো ব্যাটারের জন্য ছিল এক আতঙ্কের নাম। পরবর্তী সময়ে শোয়েবের খুব কাছে যেতে পেরেছিলেন দুই অস্ট্রেলিয়ান পেসার শন টেইট ও ব্রেট লি। দুজনেই ১৬১.১ কি.মি ঘণ্টা বেগে বল করেছেন। তবে শোয়েবের সেই গতির রেকর্ড ভাঙতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে এমনিতেও খুব বেশি লম্বা হয় না পেসারদের ক্যারিয়ার। শোয়েবেরও হয়নি। ২০০৭ সালেই অবসর নিতে হয়েছিল তাকে। মাঝের সময়টাতে পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৬টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে। যেখানে তার উইকেট সংখ্যা ১৭৮ ও ২৪৭টি। উইকেট কিংবা ম্যাচের বিবেচনায় এই সংখ্যা আহামরি না হলেও শোয়েব আর সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন গতি ও তার আগ্রাসী বোলিং অ্যাকশনের কারণে। যা তাকে বাকিদের থেকে করেছে অনন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু