খেলার মাঝেই স্ট্যাটাস, কীসের ইঙ্গিত দিলেন সাকিব? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

খেলার মাঝেই স্ট্যাটাস, কীসের ইঙ্গিত দিলেন সাকিব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বৃহস্পতিবারই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছিল, দেশে ফিরে হয়তো শেষ টেস্ট ম্যাচটাও খেলার সুযোগ পাবেন তিনি। তবে আপাতদৃষ্টিতে তেমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর এমনই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যকার চলমান কানপুর টেস্টের মাঝেই দিলেন সাকিব একটি স্ট্যাটাস। সাকিব কীসের ইঙ্গিত দিলেন সেই স্ট্যাটাসে? শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করেন সাকিব। যেখানে তার টি-টোয়েন্টি ও টেস্টের পরিসংখ্যান স্পস্ট। টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন সাকিব। ২৩.১৯ গড়ে ১৩ ফিফটিতে করেছেন ২৫৫১ রান। সর্বোচ্চ ইনিংস ৮৪। অন্যদিকে বল হাতে ১২৬ ইনিংসে ৬.৮১ ইকোনোমিতে নিয়েছেন ১৪৯ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং

২০ রানে ৫ উইকেট। আর টেস্টে এখন পর্যন্ত ৭০ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাট হাতে ৪৬০০ রানের পাশাপাশি বল হাতে ২৪২ উইকেট নিয়েছেন তিনি। আর টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে ২৫৫১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪৯ উইকেট। ধারণা করা হচ্ছে- সাকিব নিজেও হয়তো ধরে নিয়েছেন এটাই তার শেষ টেস্ট। আর তাই এমন স্ট্যাটাস দিলেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার