ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। উপদ্বীপটি নিয়ন্ত্রণকারী রুশ প্রশাসন এ তথ্য জানিয়েছে। একদিন আগে মস্কো ও কিয়েভ পরস্পরের শহরগুলোতে হামলা চালানোর পর বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য প্রকাশ করা হয়। ক্রিমিয়ার রাশিয়া-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ জানান, ইউক্রেনীয় বাহিনী উপদ্বীপের প্রশাসনিক কেন্দ্র সিমফেরোপোলের একটি অ-আবাসিক এলাকায় হামলা চালায়। এতে তিনজন নিহত এবং সাতজন আহত হন। পরে টেলিগ্রামে দেওয়া আরেক বার্তায় আকসিওনভ বলেন, পূর্ব ক্রিমিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হানলে আরও একজন নিহত এবং তিনজন আহত হন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। অন্যদিকে, ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে রাশিয়া-নিযুক্ত গভর্নর জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

২০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তিনি হতাহতের কোনো তথ্য দেননি, তবে ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। এর বহু বছর পর, ২০২২ সালে তারা ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। কিয়েভে গণবিক্ষোভের মুখে রাশিয়াপন্থি প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর ক্রিমিয়া দখলের ঘটনা ঘটে। রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় এই অঞ্চলটি সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট মোকাবিলার উদ্যোগ নিয়েছে। কারণ, ইউক্রেন রাশিয়ার তেল শিল্প-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে, এমনকি রাশিয়ার অভ্যন্তরেও, হামলার মাত্রা বাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’