ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না: জয়া আহসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫

ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না: জয়া আহসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ |
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার সব কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার ভক্ত–অনুসারীদের মাঝে শেয়ার করে নিলেন তার সাহসী বক্তব্য, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই যে কারও সাফল্য আসবে। এ পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্যের কথাই বললেন জয়া আহসান। অভিনেত্রী বলেন, অভিনয় জীবনের অনেক বছর আমি, ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ

শিখতে পেরেছি। সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী। সেখানে বসেই সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে এসব কথা অকপটে বলেন জয়া আহসান। পুরোনোকে ভালোবাসেন জয়া আহসান। তাই পুরোনোকে সবসময় আঁকড়ে ধরে থাকেন। তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে জয়া আহসানের জন্ম, সেই খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত, যা সবাইকে অবাক করেছে। পুরোনো প্রসঙ্গে উঠতেই জয়া আহসান বলেন, আমি পুরোনোতে বাঁচি, যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়; অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ বলেও জানান অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বুলিং প্রশ্নে অভিনেত্রী বলেন,

সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না বলে জানান অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার