‘ক্যাঙারু কোর্ট’ নয় ট্রাইব্যুনাল, কোনো অস্বচ্ছতা নেই: বিতর্কের জবাব দিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

‘ক্যাঙারু কোর্ট’ নয় ট্রাইব্যুনাল, কোনো অস্বচ্ছতা নেই: বিতর্কের জবাব দিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে এবং এটি কোনো ‘ক্যাঙারু কোর্ট’ নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পেশাগত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের তীব্র নিন্দা জানান তিনি। ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে জানতে চাইলে আমির হোসেন বলেন, "যারা ক্যাঙারু বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি না অস্বচ্ছতার কোনো কিছু আছে। কারণ এ পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেয়নি। কেউ বলেননি যে, এটা বলবেন না, এটা

করবেন না। অতএব এই কোর্ট ক্যাঙারু কিনা এই প্রশ্নের জবাব দেবো না। আমি মনে করি না যে, এই কোর্ট কোনো ক্যাঙারু। কারণ আমাকে কেউ কোনো বাধার সৃষ্টি করেনি।" ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা সম্প্রতি আদালতে দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে জানিয়ে আমির হোসেন বলেন, তিনি নিন্দা জানাতে এসেছেন। তিনি জানান, লার্নেড কোর্ট (ট্রাইব্যুনাল) তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি সাংবাদিকদের কাছে কীভাবে বললেন যে তার আসামি খালাস পাবেন। সেই প্রসঙ্গে তিনি কোর্ট লর্ডশিপদের ব্যাখ্যা দেন। আমির হোসেন বলেন, "সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করেন- আপনার আসামির কনসিকুয়েন্স বা প্রত্যাশা কি। সেক্ষেত্রে আমি এ কথা বলেছি। এটা আমার প্রফেশনাল দায়িত্ব।" তিনি আরও যুক্তি দেন, "আমি

যদি বলি আমার আসামি খালাস পাবেন না সেটা কি সঠিক হবে? সেটা কি বলতে পারি? এটা বললে লার্নেড কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন, দেশের মানুষ মনে করবে এমন আইনজীবী দিলাম যিনি আসামির ফাঁসি বা সাজা হবে বলছেন।" আমির হোসেন জানান, এই প্রসঙ্গে দু-একটা কথা নিয়ে আদালতে মৃদু হাসাহাসি হলেও এক শ্রেণির অসাধু ইউটিউবাররা সেই ক্লিপটি বাজেভাবে উপস্থাপন ও বিকৃত করেছে। ভবিষ্যতে এমন কোনো কথা বিকৃত করে প্রকাশ না করার জন্য তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন। উল্লেখ্য, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় চলা সরাসরি সম্প্রচার থেকে কেটে নেওয়া একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের বেশ

কয়েকটি মামলায় স্টেট ডিফেন্স হিসেবে লড়ছেন এই আইনজীবী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক