কোনো ম্যাচ না খেলেই আমিরাত থেকে দেশে ফিরছেন নাসুম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

কোনো ম্যাচ না খেলেই আমিরাত থেকে দেশে ফিরছেন নাসুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
ভিসা জটিলতায় আরব আমিরাতের বিমানবন্দরে আটকা পড়েছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। জরুরি ভিত্তিতে তাদের বদলি হিসেবে তখন আমিরাতে উড়িয়ে নেওয়া হয় স্পিনার নাসুম আহমেদকে। তবে সে ঝামেলা কেটে যাওয়ায় এখন দেশে ফিরে আসছেন তিনি। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিসা জটিলতার কারণে আমরা জরুরি ভিত্তিতে নাসুমকে পাঠিয়েছিলাম। এখন রিশাদ ও নাহিদ দুজনই দলের সঙ্গে আছে, তাই আর নাসুমকে প্রয়োজন নেই। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।’ সংযুক্ত আরব আমিরাত সফরের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। ভিসা ইস্যুতে দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে থাকতে হয় তরুণ লেগ

স্পিনার রিশাদ হোসেন এবং ডানহাতি পেসার নাহিদ রানাকে। তখন জরুরি সমাধান হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শুক্রবার বিকেলে দুবাই পাঠানো হয়। ভিসা সমস্যার সমাধান হওয়ায় দুজনেই এখন দলের প্রস্তুতিতে ফিরেছেন, ফলে নাসুমের আর সেখানে থাকার প্রয়োজন নেই। আরব আমিরাত থেকে দেশে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন নাসুম। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নাসুমের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না