ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলোর পুকুরে একটি জীবন্ত ইলিশ ধরা পড়েছে। আজ শনিবার দুপুরে ইউএনও রবিউল ইসলামের উপস্থিতিতে জাল দিয়ে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছও উঠে আসে।
এ সময় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন উপস্থিত সকলেই। জালে উঠে আসা মাঝারি সাইজের ইলিশটি প্রায় ১০ ইঞ্চি লম্বা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলাপাড়া ইউএনওর পেজ থেকেও একটি পোস্ট দেওয়া হয়।
এ বিষয়ে সদ্য বদলি অর্ডার পাওয়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, পুকুরে জীবন্ত ইলিশ পাওয়া যায় এ কথা বহুবার শুনেছি। বিভিন্ন সময়ে পেপার পত্রিকার পাতায়ও দেখেছি। তবে আজ নিজ চোখে দেখতে পেয়েছি।
মাছটা জালে উঠে আসার পর অনেক সময়
ধরে লাফিয়েছে। তবে পুকুরের সঙ্গে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ থাকায় সেখান থেকেও এ মাছের রেনু পুকুরে আসতে পারে বলে ধারণা এই কর্মকর্তার।
ধরে লাফিয়েছে। তবে পুকুরের সঙ্গে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ থাকায় সেখান থেকেও এ মাছের রেনু পুকুরে আসতে পারে বলে ধারণা এই কর্মকর্তার।



