‘এ তো সবে শুরু’, ভক্তদের স্বপ্ন দেখালেন ইয়ামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

‘এ তো সবে শুরু’, ভক্তদের স্বপ্ন দেখালেন ইয়ামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
এই তো গেল সপ্তাহের কথা। বার্সেলোনা ১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠা থেকে দুই মিনিটের দূরত্বে ছিল স্রেফ। তবে শেষমেশ হয়নি সেটা। ইন্টার মিলানের কাছে হারের সে ব্যথা এখনো পোড়ায় বার্সেলোনাকে। তবে মুদ্রার অন্য পিঠ দেখলে ইতিবাচক দিকও কম নেই সে ম্যাচের। বার্সা যেভাবে বুক চিতিয়ে লড়েছে শেষ পর্যন্ত, সেটা জানান দিয়েছে, দলটার সামনে অর্জন করার আছে অনেক কিছু। সেসব আলাপ পুরোনো হয়ে গেছে কিছুটা। তবে বার্সার বর্তমান হচ্ছে লা লিগার শ্রেষ্ঠত্ব, যা দলটা গেল রাতে এস্পানিয়লকে ২-০ গোলে হারিয়ে অর্জন করে ফেলেছে দুই ম্যাচ হাতে রেখে। গোল দুটো করেছেন লামিন ইয়ামাল আর ফেরমিন লোপেজ, যাতে ফুটে উঠেছে চলতি মৌসুমের

বার্সার জন্য প্রতীকী দৃশ্যটাই। ঘরোয়া তিনটি শিরোপাই জিতেছে বার্সেলোনা, তার একটা বড় অবদান তাদের তারুণ্যের। ছোট ছোট কিছু কিশোরের, যাদের বয়স ঠিকঠাক মতো ২০ এও পা দেয়নি। হানসি ফ্লিকের প্রথম মৌসুমে বার্সেলোনা যা অর্জন করেছে, মৌসুমের শুরুতে হয়তো এমন কিছু বার্সা-ভক্ত হয়ে থাকলে আপনি কল্পনাও করেননি। চার ক্লাসিকোর চারটিতেই জয়, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা, ঘরোয়া টুর্নামেন্টে এভাবে দাপট দেখিয়ে সব জেতা, আর এ সবই ইউরোপীয় ফুটবলে সবচেয়ে তরুণ একটা দলকে নিয়ে করা! কে ভেবেছিল এসব হবে! তবে চলতি মৌসুমের এমন অর্জন যে শেষ নয়, সবে মাত্র শুরু, সে বার্তা বার্সেলোনা দিয়ে দিয়েছে আগেই। চলতি মৌসুমে দলের প্রাণভোমরা বনে যাওয়া লামিন ইয়ামালের

বয়সটাই দেখুন, মোটে ১৭ বছর বয়স তার! পেদ্রি গনজালেস, ফেরমিন লোপেজ, গাভি, মার্ক কাসাদো, মার্ক বের্নালদের বয়সও খুব বেশি হলে ২২-২৩। এমন ভিতের ওপর দাঁড়িয়ে নিদেনপক্ষে একটা দশক ইউরোপীয় ফুটবলে রাজ করার স্বপ্ন বার্সা তো দেখতেই পারে! লামিন ইয়ামাল সে স্বপ্নটা দেখালেনও। বললেন, ‘আমি বার্সা ভক্তদের বলে দিতে চাই, এটা সবেমাত্র শুরু। জিততে জিততে ক্লান্ত হয়ে পড়াটা অসম্ভব। আমি আমার মনে এটাই গেঁথে নিয়েছি। বাইরে লোকে কী বলে, আমি সেসব পাত্তা দেই না। আমি ক্লাবের হয়ে, বার্সার হয়ে যা করছি, তাই করে যেতে চাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না